চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৯২ 
সারাদেশ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৯২ 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ১৯২ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৪৮ জন।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩১টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৫৮টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭০টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৩০ জন, বিআইটিআইডি ল্যাবে ২০ জন, চমেক ল্যাবে ৬৬ জন, সিভাসু ল্যাবে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৭টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫২টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২টি নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৫টি নমুনা পরীক্ষা করে ৭টি শনাক্ত হয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। তবে ওইদিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৯২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা