সারাদেশ

শিগগিরই জাবিতে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ভাস্কর্য স্থাপন

নিজস্ব প্রতিবেদক : শিগগিরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবচেয়ে সুন্দর জায়গা খুঁজে বের করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিন্দন ভাস্কর্য স্থাপন করা হবে বলে ঘোষণা দিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন তিনি।

মানববন্ধনে অনলাইনে যুক্ত হয়ে উপাচার্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ভাস্কর্য ইতিহাস, ঐতিহ্য, শিল্পকলা ও সাহিত্যের অংশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আমাদের স্বাধীনতা ও চেতনার প্রতীক। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বের ওপর আঘাত। এই ঘৃণ্য কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বঙ্গবন্ধুর একটা ভাস্কর্যের বদলে হাজারটা ভাস্কর্য বানাব।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন বলেন, ‘ধর্মকে ধর্মের জায়গায় রাখুন। ধর্মকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। আমাদের দেশে এখন ধর্ম নিয়ে ব্যবসা চলছে। সরকারের কাছে এই কুচক্রী মহলের বিচারের দাবি জানাচ্ছি।’

প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত হানা মানে বাংলাদেশের ওপর আঘাত হানা। মুসলিম লীগ ও পাকিস্তানের প্রেতাত্মারা আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। পৃথিবীর অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে। সেখানে কেউ ভাস্কর্য ভাঙে না। ভাস্কর্য মানেই মূর্তিপূজা না।’

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহা. মুজিবুর রহমান, অধ্যাপক ড. আলমগীর কবীর, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছা, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান, প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক জুলকারনাইন, পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিকস্ বিভাগের চেয়ারম্যান ড. তাজউদ্দিন সিকদার, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান শেখ আদনান ফাহাদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রৌফ শৈবাল, পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষক মাহমুদুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাহেদুর রশিদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হেল কাফী, অধ্যাপক আলী আজম তালুকদার, অধ্যাপক ড. এম মেসবাউদ্দিন সরকার প্রমুখ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা