ঘন কুয়াশায় দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফে‌রি চলাচল বন্ধ
সারাদেশ

দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফে‌রি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : ঘন কুয়াশার কার‌ণে দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে ঘাট কর্তৃপক্ষ। যাত্রী ও যানবাহন নি‌য়ে মাঝ নদী‌তে আটকা পড়ে‌ছে কয়েক‌টি ফে‌রি। পারাপা‌রের অ‌পেক্ষায় পাড়ে আটকা পড়ে‌ছে ক‌য়েকশ যানবাহন।

সোমবার (০৭ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দি‌কে পদ্মায় কুয়াশার ঘনত্ব বে‌ড়ে গে‌লে নৌ-দুর্ঘটনা এড়া‌তে এ রু‌টে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

এ‌দি‌কে ফে‌রি বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রা‌ন্তের সড়ক ও গোয়ালন্দ মো‌ড়ের সড়‌কে যানবাহন আটকা পড়েছে। চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে যানবাহ‌নের চালক ও যাত্রীরা।

‌বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বা‌ণিজ্য) খোর‌শেদ আলম জানান, নদী‌তে কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় রাত সোয়া ১১টা থে‌কে ফে‌রি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছে। কুয়াশার ঘনত্ব কেটে গে‌লে ফে‌রি চলাচল শুরু হ‌বে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা