সারাদেশ

করোনার নমুনা সংগ্রহে পাশে রয়েছে ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিক

নিজস্ব প্রতিনিধি, মোংলা : করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোংলার সাধারণ মানুষের পাশে রয়েছে ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিক। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব টেকনিশিয়ান না থাকায় করোনার শুরুতেই বেকায়দায় পরে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তখনই সেবার হাত বাড়িয়ে দেন ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিক।

ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিকের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) মো: নাহিদুজ্জামান জীবনের ঝুঁকি নিয়েই শুরু করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের নমুনা সংগ্রহের কাজ। সেই শুরু থেকেই এখন পর্যন্ত নমুনা সংগ্রহের কাজ করে চলেছেন নাহিদুজ্জামান। নাহিদুজ্জামান এ পর্যন্ত মোংলাসহ আশপাশ এলাকা থেকে আসা ৫৩০ জনের নমুনা সংগ্রহ করেছেন।এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তা পাঠিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে।

এ পর্যন্ত ৫৩০ জনের নমুনা সংগ্রহের মধ্যে ৯৮ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। তবে সম্প্রতি কমেছে নমুনা সংগ্রহের সংখ্যা। তাই সনাক্তের সংখ্যাও কম। গত দেড় মাসে কোন করোনা পজেটিভ রিপোর্ট আসেনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা: জীবিতেষ বিশ্বাস বলেন, হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান নেই। তাই নমুনা সংগ্রহের ক্ষেত্রে ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিকের মেডিকেল টেকনোলজিষ্ট মো: নাহিদুজ্জামান আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। যা এ এলাকার সাধারণ মানুষের জন্য ফ্রেন্ডশীপের অভূতপূর্ব সহায়তা।

ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিকের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) মো: নাহিদুজ্জামান বলেন, আমাদের কাজই মানুষকে কোন না কোনভাবেই সেবা দান করা। সেই সেবার কথা চিন্তা করেই করোনার মত মহামারীর মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়েই এ কাজটি আমি করে যাচ্ছি। যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত ফ্রেন্ডশীপের পক্ষ থেকে আমাদের এ নমুনা সংগ্রহ কার্যক্রমের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

সান নিউজ/এএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা