সারাদেশ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের জানালা ভেঙে ৮ কিশোরের পলায়ন

নিজস্ব প্রতিনিধি, যশোর : এবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের জানালা ভেঙে পালিয়েছে ৮ বন্দী কিশোর। পলাতক কিশোররা হলো- যশোরের হৃদয়, ফারদিন, আব্দুল কাদের, খুলনার রোহান গাজী, সোহাগ শেখ, নড়াইলের মুন্না গাজী, গোপালগঞ্জের শাহ আলম ও বরিশালের মাইনুর রহমান শাকিব। তাদের আটক করতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

রোববার রাত ২টা ১৫ মিনিটের দিকে আবাসিক ভবনের জানালা ভেঙে তারা পালিয়ে যায় বলে জানিয়েছে কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

এদিকে যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আট কিশোরের পালিয়ে যাওয়ার ঘটনায় জিডি করেছে কর্তৃপক্ষ।

এর আগে, গত ১৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীরা ১৮ বন্দী কিশোরের উপর নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া যায়। এতে তিন কিশোর নিহত হয় এবং ১৫ জন আহত হয়। ওই ঘটনায় পাঁচ কর্মকর্তা ও সাত বন্দি শিশুর বিরুদ্ধে মামলা হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা