সারাদেশ

বিকল আরটি-পিসিআর, বিপাকে সিলেটের বিদেশগামীরা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : বিকল হয়ে পড়েছে ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর মেশিন। ফলে করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষাও বন্ধ। এতে চরম বিপাকে পড়েছেন বিদেশগামী যাত্রীরা।

জানা গেছে, শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে এই ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে না। যেসব নমুনা আসছে, তা পাঠানো হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি বলেন, ‘ওসমানীর মেশিনটির পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। আজ শনিবার (৫ ডিসম্বের) ঢাকা থেকে টেকনিশিয়ানদের আসার কথা। তারা এলে দ্রুত সমস্যা সমাধান করে পুনরায় পরীক্ষা শুরু করা হবে।’

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষার জন্য এ বিভাগের একমাত্র নির্ধারিত ল্যাব ওসমানী মেডিকেল কলেজ।

মেশিনটি বিকল হয়ে পড়ায় যারা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন বা নমুনা দিয়েছেন, তারা সবচেয়ে বিপাকে।

মেশিনটি ঠিক না হওয়া পর্যন্ত তাদের ঢাকায় পরীক্ষা করাতে হবে। যাদের কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ টাকা নেয়া হয়েছে, তাদের তা ফিরিয়ে দেয়া হবে।

এ প্রসঙ্গে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, ‘বিদেশযাত্রীদের এখন ঢাকায় পরীক্ষা করাতে হবে। ওসমানীর ল্যাব আবার চালু হলে এখানেই সবার পরীক্ষা করানো হবে।’

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা