সারাদেশ

খাগড়াছড়ির লক্ষ্ণীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ-এর মূল সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : খাগড়াছড়ি জেলার লক্ষ্ণীছড়ি উপজেলায় দেশীয় তৈরি অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মূল দলের এক নেতাকে অভিযান চালিয়ে আটক করেছে সেনাবাহিনী।

দুল্যাতলী ইউনিয়নের রাইন্যামাছড়া নামক এলাকা থেকে মৃত বাংল্যা চাকমার ছেলে রবি চাকমা ওরফে রবি কুমার চাকমা (৩৮) কে অস্ত্রসহ আটক করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি পিস্তল, ২৬ রাউন্ড তাজা গুলি, চাঁদা আদায়ের রশিদ, মোবাইল, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, আটক ব্যক্তি ইউপিডিএফ'র মূল দলের সশস্ত্র স্বক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে দুল্যাতলী ক্যাম্প হতে ৩ কিলোমিটার দুরে নিজ বাসায় অবস্থানকালে হাতে-নাতে আটক করা হয়। পাহাড়ে শান্তি-শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা