সারাদেশ

বরগুনায় এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই প্রথম এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) দুপুর ১২ টায় বরগুনা জেলা স্টেডিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মোস্তাইন বিল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সুনাম দেবনাথ, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বরগুনা জেলা শাখার সভাপতি শাওন তালুকদারসহ আরও অনেকে।

আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বরগুনা বয়েজের প্রতিপক্ষ বরিশালের অল স্টার। উদ্বোধনী ম্যাচে বরগুনা বয়েজ টিমে খেলছেন জাতীয় ক্রিকেটার তারকা সোহাগ গাজী। এছাড়াও উভয় দলেই আছেন বেশ কয়েকজন ক্রিকেটার তারকা।

এই টুর্নামেন্টে ঢাকা, বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার আটটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো-বরগুনা বয়েজ (বরগুনা), বরগুনা জুনিয়র (বরগুনা), অল স্টার বরিশাল (বরিশাল), বেসিক ক্রিকেট একাডেমি (বরিশাল), ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি (বরিশাল), পটুয়াখালী ক্রিকেট একাডেমি (পটুয়াখালী), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ঢাকা), ইলেভেন ওয়ারিয়র্স (ঢাকা)। ২ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর।

সান নিউজ/এমএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা