সারাদেশ

চিনিকল বন্ধের প্রতিবাদে পাবনা সুগার মিলে বিক্ষোভ-সমাবেশ  

নিজস্ব প্রতিনিধি, পাবনা : দেশের ৬টি চিনিকল বন্ধের প্রতিবাদে বুধবার (২ ডিসেম্বর) সকালে ঈশ্বরদীস্থ পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা বিক্ষোভ করেছেন। এসময় বিপুল সংখ্যক পুলিশ মিল গেটে অবস্থান নেন।

মিল চালু রাখার দাবি জানিয়ে বক্তব্য রাখেন- শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পাবনা চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম জাহিদ। সভাপতিত্ব করেন আখচাষি ফেডারেশনের সভাপতি শাজাহান আলী বাদশা।

১ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের ১১৬ নং স্মারকের এক চিঠিতে বলা হয়, চিনি আহরণের হার, আখের জমি, মিলের অবস্থা/দক্ষতা, লোকাসান ও রক্ষণাবেক্ষণ ব্যয় বিবেচনায় চলতি আখ মাড়াই মৌসুমে ১৫টি চিনিকলের মধ্যে অধিকতর বিবেচনায় ৯টি চিনিকলে উৎপাদন পরিচালনা করা ও অবশিষ্ট ৬টি মিলে আখ মাড়াই না করার প্রস্তাব করা হলো। আখ মাড়াই স্থগিতকৃত চিনিকলগুলোর মধ্যে রয়েছে- পাবনা সুগার মিল, কুষ্টিয়া সুগার মিল, পঞ্চগড় সুগার মিল, শ্যামপুর সুগার মিল, রংপুর সুগার মিল ও সেতাবগ্ঞ্জ সুগার মিল।

বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশনের থেকে বুধবার (২ ডিসেম্বর) সকালে ১৯১৯ নং স্মারকে ওই চিঠি পাবনা সুগার মিলে পাঠানো হয়।

করপোরেশনের চিঠি পাবনা সুগার মিলে আসার আগে মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে মিলের কর্মকর্তা, শ্রমিক-কর্মচারী ও আখচাষিদের মধ্যে মিল বন্ধের বিষয়টি জানাজানি হয়। মঙ্গলবার বিকেলে থেকেই শ্রমিক-কর্মচারীদের বিক্ষুব্ধ ছিল। বুধবার সকালে চিঠি পৌঁছালে শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা বিক্ষোভ করেন।

সূত্র জানায়, যেসব মিলে চলতি মৌসুমে আখ মাড়াই করা হবে না সেসব এলাকায় উৎপাদিত ও কৃষকের সরবরাহকৃত আখ নিকটস্থ চালু চিনিকলে পরিবহন করে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। উৎপাদন স্থগিতকৃত মিল হতে কিছু কর্মকর্তা-কর্মচারীকে চালুকৃত মিলে সংযুক্ত/বদলি পূর্বক সমন্বয় করা হবে। পরবর্তী মৌসুমে ৬টি চিনিকলের সাথে ফরিদপুর চিনিকল ও রাজশাহী চিনিকলেও আখ মাড়াই স্থগিতের পরিকল্পনা গ্রহণের কথা চিঠিতে বলা হয়েছে।

পাবনা চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল জানান, আখচাষি ফেডারেশনসহ ৬টি চিনিকলের নেতাদের বৃহস্পতিবার ঢাকায় সমাবেত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ৬টি চিনিকল বন্ধ ঠেকাতে পাঁচ দফা দাবিতে পাবনা সুগার মিলসহ ৬টি চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষি ফেডারেশন যৌথভাবে গত কয়েকদিন ধরে চিনিকল এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের পর আন্দোলন আরো বেগমান হবে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন ।


সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা