সারাদেশ

পদ্মার বুক চিরে ট্রাকে তোলা হচ্ছে বালু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : আসছে বর্ষা মৌসুমে এলাকায় নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে পদ্মা বুকে গড়ে তোলা বালুমহারের কারনে। দুটি বালুমহালের একটি গোদাগাড়ী উপজেলার ফুলতলা গ্রামে। অন্যটি সেখেরপাড়া গ্রামে। সরেজমিনে দেখা গেছে, মূল নদী এখন পাড় থেকে অনেক দূরে সরে গেছে।

তাই দুটি বালুঘাট থেকেই গ্রামের পাশে পদ্মা নদীর তীর থেকে বালু তোলা হচ্ছে। আর ট্রাক চলাচলের জন্য নদীর বুকে করা হয়েছে রাস্তা।এতে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। নদীর বুকে ট্রাক চলাচলের রাস্তা করা হলেও বালু তোলা হচ্ছে তীর থেকেই।

নদীর পাড় থেকেই বালু তোলার কারণে নদী ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। অথচ সরকারি নীতিমালায় লেখা আছে নদীর তীর থেকে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার মিটার দূরে নদীর তলদেশ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করতে হবে।

এই নিয়মের কোনও তোয়াক্কাই করছেন না ইজারাদাররা। নদীর তলদেশের বদলে চর কেটেই ট্রাকে তোলা হচ্ছে। শুধু তাই নয়, নদীপাড়ের মাটি কেটে তারা ইটভাটাতেও বিক্রি করছেন। অথচ বালুমহাল ইজারা নিয়ে মাটি কাটার কোনও সুযোগ নেই।

স্থানীয়রা জানান, মূল নদী বিভক্ত হয়ে দূরে সরে গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন বলেন, ‘নদীর বুকে বালু তোলার রাস্তা করার কোনও সুযোগ নেই। আমি নিজেই যাব। সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা