সারাদেশ

সিলেটে করোনা : নতুন ২১ শনাক্তের দিনে সুস্থ ২৬

নিজস্ব প্রতিনিধি, সিলেট : গত ২৪ ঘন্টায়ও সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘন্টায় শনাক্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি, যথাক্রমে ২১ ও ২৬। এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৮৭। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৪০৫, সুনামগঞ্জে ২ হাজার ৪৬৪, হবিগঞ্জে ১ হাজার ৮৯২ ও মৌলভীবাজারে ১ হাজার ৮২৬।

এ বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬ জন। সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা এখন ১৩ হাজার ৩৭১। এরমধ্যে সিলেটে ৭ হাজার ৯৯২, সুনামগঞ্জে ২ হাজার ৪৫, হবিগঞ্জে ১ হাজার ৫৫৯ ও মৌলভীবাজারে ১ হাজার ৭১৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সিলেট বিভাগে কারো মৃত্যু না হলেও মোট মৃত্যুর সংখ্যা কিন্তু প্রায় আড়াইশ'র কাছাকাছি, ২৪৩। এর মধ্যে সিলেট জেলায় ১৮০, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস।

রোববার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা