সারাদেশ

বরিশালে নেশাজাতীয় ইনজেকশনসহ এক যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) রাত সোয়া দুইটায় সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড বান্দরোডস্থ বিআইপি কলোনীর মুখে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বহনকারীকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক কমলেশ চন্দ্র হালদার।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম সোহাগ মোল্লা (৪০)। সে বাকেরগঞ্জ উপজেলার ১০নং গারুলিয়া ইউনিয়নের চরবালিগা মোল্লা বাড়ির মোক্তার আলী মোল্লার ছেলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, অভিযান চালিয়ে সোহাগ মোল্লাকে আটক করা হয়। এসময়ে তার কাছ থেকে (G-EPHIDRINE, Raltrox, Phenerex, Easium, Sedil) পাঁচ ধরণের ৯০৫ এ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে।

তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি কমলেশ হালদার।

সান নিউজ/এমএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা