সারাদেশ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাঁদে, নিহত ৩ 

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে গোপালগঞ্জ- পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাছিম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ইঞ্জিনচালিত একটি ভ্যানগাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ বাসযাত্রী নিহত ২০ জন আহত হন।

নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি নাছিম।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা