গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
সারাদেশ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় জানা যায়নি।
বয়স আনুমানিক (৬৫) হতে পারে।

শনিবার (২৮ নভেম্বর) সকলে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সরকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, কালীগঞ্জের বালীগাঁও এলাকায় টঙ্গী-ভৈরব রেললাইনে ট্রেনে কাটা পড়েন এক বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। সকালে এলাকাবাসী ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

মরদেহ মর্গে পাঠানো হবে। নিহতের পরনে চেক লুঙ্গি ও ফুল হাতা কালো গেঞ্জি রয়েছে বলে জানান এএসআই শাহ আলম।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা