সারাদেশ

সাঁথিয়ায় ধুলাউড়ি গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার সাঁথিয়ায় ধুলাউড়ি গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় ধুলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিনা সুলতানাসহ বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি গণকবরে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও তাদের মাগফেরাত কামনায় ১মিনিট নীরবতা পালন শেষে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মাজেদুর রহমান।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৭ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ৮জন মুক্তিযোদ্ধা ও ১১জন স্থানীয় সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিল। এ দিনটিকে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস হিসাবে পালন করা হয়।

সান নিউজ/আরএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা