সারাদেশ

নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের রাজৈর থেকে নিখোঁজের চারদিন পর আলী নুর শেখ (২০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে পৌর এলাকার কাউন্সিলর শামীম মাতুব্বরের পুকুর থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

আলী নুর উপজেলার হরিদাসদী গ্রামের বাবলু শেখের ছেলে।

পুলিশ জানায়, আলী নুর বাকপ্রতিবন্ধী ছিলেন। তিনি গত ২৩ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম মাতুব্বরের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না।

রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, যুবকটি বাকপ্রতিবন্ধী ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি পানিতে পড়ে মারা গেছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা