সারাদেশ

মুকসুদপরে সংঘর্ষের ঘটনায় আহতদের আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জঃ গোপালগ‌ঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত কালাই ফকির (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কালাই ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের দাসের কান্দি গ্রামের মোসলেম ফকিরের ছেলে।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ নৌ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হায়নি।

প্রসঙ্গত, গত সোমবার (২৩ নভেম্বর) সকালে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এতে কালাম শেখ নামে এক যুবকের মৃত্যু হয় এবং উভয় পক্ষের ২০জন আহত হয়। এই নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো দুইজনে।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা