সারাদেশ

হাটহাজারীতে নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: হাটহাজারীতে ৩৭২ বোতল নকল ও ক্ষতিকর উপাদান মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁ পাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় বাহাদুর আলম নামের এক ডিলার এর গুদাম থেকে ৩৭২ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়। ডিলার বাহাদুর আলম এসময় জব্দকৃত হ্যান্ড স্যানিটাইজার এর কোন রকম অনুমোদন সংক্রান্ত কাগজপত্র বা ঔষধ প্রশাসন অধিদপ্তরের এনওসি দেখাতে পারেননি।

ভ্রাম্যমাণ আদালত ডিলার বাহাদুর আলমকে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন জানান, জব্দকৃত হ্যান্ড স্যানিটাইজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান মহোদয়ের সহায়তায় প্রাথমিকভাবে যাচাই করে দেখা গেছে, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এর স্ট্যান্ডার্ড pH- ৫-৬ থাকার কথা, সেখানে জব্দকৃত স্যানিটাইজার এর pH পাওয়া গেছে ৮.৪১। যা ব্যবহার করা ত্বক ও শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তিনি হ্যান্ড স্যানিটাইজার ক্রয় এবং ব্যবহারের ক্ষেত্রে জনগণকে সতর্ক হবার আহবান জানিয়েছেন।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা