সারাদেশ

বোয়ালমারীতে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ ৬ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে বুধবার গভীর রাতে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, ২০১৯ সালে ফরিদপুর আদালতে উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের জয়নদ্দিন শেখের ছেলে আলমগীর শেখের (৪০) নামে সিআর মামলা হয়। মামলা নম্বর ৪৫। পরে ওই মামলায় আলমগীর শেখের ৬ বছরের সাজা হয়। সাজার পর আলমগীর পলাতক থাকে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে থানা পুলিশ তার নিজ বাড়ি ময়না গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, আলমগীর শেখের সাজা হওয়ার পর সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরকে গ্রেফতার করে বুধবার (২৫ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা