সারাদেশ

বসুরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মিলাদও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: আসন্ন বসুরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ব্যবসায়ী সমিতি ও বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে বসুরহাট পৌরসভার বর্তমান মেয়র আবদুল কাদের মির্জার সমর্থনে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩ঘটিকার সময় বসুরহাট আরডি শপিংমহলের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।

বসুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর হোসেন ফরহাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নাজিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবু অরবন্দিু ভৌমিক।

দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (বীর মুক্তিযোদ্ধা) খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি, সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভির, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহিন, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, দলীয় নেতাকর্মী সহ বসুরহাট বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ।

সান নিউজ/বিইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা