ছবি-সংগৃহীত
বাণিজ্য

খুলে দেওয়া হলো নিউমার্কেট

নিজস্ব প্রতিবেদক: রোববার সকাল থেকে নিউমার্কেটের মূল মার্কেট খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সংস্কৃতির সঙ্গে ধর্মের বিরোধ নেই

এখনো বন্ধ রয়েছে চন্দ্রিমা সুপার মার্কেট ও ক্ষতিগ্রস্ত নিউ সুপারের আশপাশের মার্কেটগুলো। এছাড়া এই এলাকায় যান চলাচলের জন্য সব রাস্তাও খুলে দেওয়া হয়েছে।

দেখা যায়, প্রচণ্ড রোদ উপেক্ষা করে প্রতিটি মার্কেটে ক্রেতা সমাগম বেড়েছে। তবে পাশের নিউ সুপার মার্কেটে এখনো ব্যবসায়ীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে। সেখানে ব্যবসা করার চেষ্টা করছেন।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতি সভাপতি আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিস, র‌্যাব, পুলিশ মিলে আগুনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলেছে। এখন আর কোনো ঝুঁকি নেই। পুরোপুরি আগুন নিভে গেছে। এ কারণেই মূলত আশপাশের মার্কেটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: জাফরুল্লাহর প্রতি শ্রদ্ধা ও স্যালুট

এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর পর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন লাগার পর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, নিউমার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা সবার আগে প্রাধান্য দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা পর্যাপ্ত না হবে; অর্থাৎ সম্পূর্ণভাবে আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা