সারাদেশ

বাল্যবিবাহ প্রতিরোধে মহিলা সমিতিগুলো ব্যাপক ভূমিকা রাখতে পারে

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আমাদের সমাজে অনেক মা-বাবা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বাল্যবিবাহ দিয়ে থাকেন । এক্ষেত্রে নিবন্ধিত মহিলা সমিতিগুলো প্রশিক্ষণ কর্মসংস্থান সৃষ্টি পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক ভুমিকা রাখতে পারে ।

এছাড়া নারীর অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সচেতন করতে পারে। কোথাও কোন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে তা মহিলা বিষয়ক অধিদপ্তর অথবা প্রশাসনকে অবহিত করতে পারেন।

মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের হল রুমে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ২০১৯-২০ অর্থ বছরে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন। অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলেতুন নেসা ইন্দ্রিরা। অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলার ২৬ টি মহিলা সংগঠনের মধ্যে ৮ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

সান নিউজ/বিডি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা