সারাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইনে ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : ডিজিটাল নিরাপত্তা আইনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য স্বরবিন্দু সরকার তপনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দুর্গাপুর গ্রামের শ্রীকান্ত সরকারের ছেলে এবং মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। মামলার বাদী আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, তপন সরকার ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী, সরকারি দল, আওয়ামীলীগ ও পুলিশ বাহিনী সম্পর্কে উস্কানিমূলক অশালীন ভাষায় কটূক্তি করেছেন।সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করে আইনশৃঙ্খলা বিঘ্ন করার মতো মন্তব্য করেছেন।

এ ঘটনায় আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান সংক্ষুব্ধ হয়ে থানায় একটি অভিযোগ দেন। তার ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনে স্বরবিন্দু সরকার তপনকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা