সারাদেশ

খুলনায় কাষ্টমস্ কর্মচারীর ১৩ বছর কারাদন্ড, কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কাষ্টমস্ হাউসের কর্মচারী রাফেজা বেগম ওরফে নাজমা হায়দার রাফিজাকে ১৩ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খুলনার বিভাগীয় বিশেষ আদালতের বিচারক জিয়া হায়দার এই রায় ঘোষণা করেন। রাফেজা বেগম চট্টগ্রাম কাষ্টমসে কর্মরত ছিলেন। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় তিনি বসবাস করেন ।

দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাফেজা বেগম তৃতীয় শ্রেণির একজন কর্মচারী। তদন্তে তার বিরুদ্ধে আয় বহির্ভূত বিপুল সম্পত্তির প্রমাণ পাওয়ায় ২৬ (১) ও ২৬ (২) ধারায় ১৩ বছর কারাদন্ড ও এক কোটি ৫ লাখ জরিমানা শাস্তি দেওয়া হয়েছে।

দুদক সুত্রে জানা যায়, ২০১৫ সালের ২৯ এপ্রিল সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলা তদন্ত করেন দুদকের আরেক কর্মকর্তা শামীম ইকবাল। রাফেজা বেগমের স্বামী এমএম জাহাঙ্গীর আলমও কাস্টমস হাউসে কর্মরত। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। রায় ঘোষণাকালে রাফেজা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা