সারাদেশ

সিলেটে দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের ২ ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুজনেই গোলাপগঞ্জ উপজেলার। তাদের একজন ২ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী। অপরজন ৩ নম্বর ফুলবাড়ি মডেল ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আশফাক আহমদ চৌধুরী ও মাহবুবুর রহমান ফয়সালের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত দুটি মামলার অভিযোগ (নম্বর-৯-জিআর ১৩২/২০১৮ ও নম্বর ১৩৩/২০১৮) আদালতে গৃহীত হয়েছে।

ইতিমধ্যে এই দুই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুপারিশ করেছিলেন। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় এ দুই ইউনিয়নের চেয়ারম্যানকে তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা