সারাদেশ

রাতে ঘুমন্ত মা-বাবার পাশ থেকে নবজাতক চুরি

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বাগেহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোল থেকে ১৭ দিন বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া শিশুর বাবা সুজন খান বলেন, ‘রাত ১টার দিকে জেগে দেখি মেয়ে বিছানায় নেই।

রোববার ( ১৫ নভেম্বর) দিবগাত রাত ১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু সানজিদার মা শান্তা আক্তার বলেন, ‘রাত ১১টার দিকে মেয়েকে বিছানায় শুইয়ে আমার আচল তার শরীরের ওপর দিয়ে ঘুমিয়ে পড়ি। ১টার দিকে জেগে দেখি মেয়ে নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা।’

এ ঘটনায় মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. দেলোয়ার হোসেন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মোরেলগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৩টা থেকেই ঘটনাস্থলে শিশুটির সন্ধানে পুলিশ কাজ করছে। এর আগে গত বছরের মার্চ মাসে উপজেলার বিষারিঘাটা গ্রাম থেকে অপর একটি শিশু চুরির ঘটনা ঘটে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা