সারাদেশ

সিলেটে ২শ' বোতল ফেন্সিডিলসহ সিএনজি অটোরিক্সা জব্দ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট নগরীর শামীমাবাদ থেকে ২শ’ বোতল ফেন্সিডিলসহ একটি সিএনজি অটোরিক্সা জব্দ করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার লামাবাজার ফাঁড়ির পুলিশ এক অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার ও অটোরিকশা জব্দ করে।

এ সময় অজ্ঞাতনামা সিএনজি অটোরিক্সা চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। অটোরিক্সার আসনের পিছনে একটি প্লাস্টিকের বস্তায় ফেন্সিডিলের বোতলগুলো রাখা ছিল।

এ ব্যাপারে অজ্ঞাতনামা সিএনজি অটোরিক্সা চালকের বিরুদ্ধে থানায় এজাহার মামলা (নং-৩৯/ ১৫/১১/২০২০) দায়ের করা হয়েছে। এসএমপি’র গণমাধ্যম কর্মকর্তা বিএম আশরাফ উল্লাহ তাহের এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা