সারাদেশ

বরিশালে টেলিভিশন সার্ভিসিংয়ের দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল নগরীতে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে টেলিভিশন সার্ভিসিংয়ের একটি দোকান পুড়ে গেছে। তবে রক্ষা পেয়েছে আশপাশের কমপক্ষে দশটি দোকান। এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বরিশালের উপ-পরিচালক ফারুক হোসেন।

তিনি জানান, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নগরীর হাসপাতাল রোডের গুপ্ত কর্নার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় সব দোকানপাট বন্ধ ছিল। হঠাৎ করে পার্শ্ববর্তী চায়ের দোকানদার টিভি সার্ভিসিং এর দোকানটির ভেতর থেকে শব্দ শুনতে পায় এবং অল্প সময়ের মধ্যে ঐ দোকান থেকেই ধোঁয়া বের হতে দেখা যায়।

এ অবস্থায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা