সারাদেশ

৮ হাত-পা নিয়ে জন্মের ৩০ মিনিটেই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী তানজিলা আক্তার বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক কন্যা সন্তান প্রসব করেন। চার হাত চার পা নিয়ে জন্ম নেয়া শিশুটি মারা যায় ৩০ মিনিটের মধ্যে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছিল।

রফিকুল ইসলাম-তানজিলা আক্তার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের বাসিন্দা। নগরীর চরপাড়া এলাকার রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের সন্তানের জন্ম হয়। শিশুটির মৃত্যু হয় রাত সাড়ে ১০টায়।

বিষয়টি নিশ্চিত করেন রেডিয়াম ডায়াগনস্টিকস সেন্টার ও হাসপাতালের পরিচালক এমএন রয়েল। তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে তানজিলা আক্তারের সিজার করার জন্য ভর্তি নেওয়া হয়। এফসিপিএস গাইনি সার্জন ডা. শারমীন সুলতানা রেখা প্রসূতির সিজার অপারেশন করেন।

অপারেশনে ৮ হাত-পা ওয়ালা একটি মেয়ে শিশুর জন্ম হয়। রাত সাড়ে ১০টায় নবজাতকটি মারা যায়। রেডিয়াম ডায়াগনস্টিকের মালিক এসএম আমিরুল ইসলাম বলেন, হাসপাতালে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। শুনেছি, শিশুটির মৃত্যুর পর তাকে পারিবরিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা