সারাদেশ

দেবহাটা উপ নির্বাচনে নৌকা প্রতীকের বিরোধীতাকারীকে মনোনয়ন না দেয়ার দাবি

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটার ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রকাশ্যে নৌকা প্রতীকের বিরোধীতা করেছিল আসন্ন উপ নির্বাচনে তাদেরকে নৌকার মাঝি না করার জন্য আ’লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এক সাবেক কৃষকলীগ নেতা।

সোমবার (৯ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলা আ’লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের পক্ষে পারুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি ও ইউপি মেম্বার গাজী শহিদুল্লাহ এই আবেদন জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেন। কিন্তু গত ৭ আগষ্ট তিনি মারা যাওয়ায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন আসন্ন। কিন্তু সেই সময় যারা প্রকাশ্যে নৌকা প্রতীকের বিরোধীতা করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর আনারস প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছিলেন তারা অনেকেই এখন নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেছেন।

এসব ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি ও নয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি এবং এদের সাথে সঙ্গী হিসাবে ওৎপ্রতভাবে জড়িত ছিলেন তদানিন্তন সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।

গাজী শহিদুল্লাহ অভিযোগ করে বলেন, উল্লেখিত ব্যক্তিরাউক্ত নির্বাচনের সময় নৌকার পোলিং এজেন্ট, কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষেকাজ না করার জন্য হুমকি ধামকি দিয়েছিলেন, এমনকি নৌকা প্রতীকের নির্বাচনী অফিসও বন্ধ করেদিয়েছিলেন তারা। মরহুম আব্দুল গণি সেই সময় এসবের প্রমাণ জননেত্রী শেখ হাসিনার কাছেপ্রতিবেদন আকারে দাখিল করেছিলেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে কঠোরভাবে নৌকাপ্রতীকের বিরোধীতাকারী সেইসব নেতারা এখন উপ নির্বাচনে নৌকার মাঝি হওয়ার জন্য দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে দৌড় ঝাপ শুরু করেছেন।

তিনি বলেন, ইতিপূর্বে যারা আ’লীগের দলীয় প্রার্থীর পক্ষে ছিল, দলের জন্য যারা নিবেদিত প্রাণ, ত্যাগী ও দুঃসময়ের কান্ডারী, যাদের অতীত কার্যকলাপ সমালোচিত নয় তাদেরকে আসন্ন উপ নির্বাচনে নৌকার মাঝি হিসাবে মনোনয়ন দেয়া হোক। যদি তা না করে উল্লেখিত বিতর্কিত ব্যক্তিদের কাউকে দলীয় মনোনয়ন দেয়া হলে দেবহাটা উপজেলা আ’লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার হবে। তিনি পরীক্ষিত একজন ব্যক্তি যার কর্মকান্ড কখনো নৌকা বিরোধী ছিল না, এমন একজনকে আসন্ন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার জন্য দলীয় প্রধান বাংলাদেশ আ’লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা