সারাদেশ

দুর্নীতির দায়ে বিসিসি’র সাবেক মেয়রসহ ৫ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালসহ পাঁচজনকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার (৯ নভেম্বর) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আহসান হাবিব কামাল ও ঠিকাদার জাকির হোসেনকে পৃথকভাবে এককোটি টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, বরিশাল পৌরসভার (বর্তমান বরিশাল সিটি করপোরেশন) নির্বাহী প্রকৌশলী (বর্তমান অবসরপ্রাপ্ত) মো. ইসহাক, সাবেক সহকারী প্রকৌশলী (বর্তমান ঢাকা নগর ভবনের স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভয়েরমেস্টাল হেলথ সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্টের তত্তবাবধায়ক প্রকৌশলী) খান মুহাম্মদ নুরুল ইসলাম, সাবেক বরিশাল পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুস ছাত্তার ও বরিশাল নগরের কালিবারি রোডের বাসিন্দা ঠিকাদার মো. জাকির হোসেন।

রায় ঘোষণার পরে আসামিদের সাবেক সিটি মেয়রসহ পাঁচ আসামিকে পুলিশের প্রিজন ভ্যানে করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তথ্য নিশ্চিত করে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ নথির বরাত দিয়ে বলেন, ‘তৎকালীন বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন আহসান হাবিব কামাল। এছাড়া দণ্ডিতরা একই সময় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঠিকাদার ছিলেন। তারা ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন পর্যন্ত পৌরসভা এলাকায় টেলিফোন শিল্প সংস্থা কর্তৃক ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত দেখিয়ে টেলিফোন শিল্প সংস্থার প্যাড প্রস্তুত পূর্বক ভুয়া দরপত্র সৃষ্টি করেন।

পরে ভুয়া ঠিকাদার নিয়োগ করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বরিশাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর ১১০৪ চলতি হিসাব খুলে টেলিফোন শিল্প সংস্থা কর্তৃক প্রদত্ত চারটি চেকের মাধ্যমে মোট ৩৯ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। এর মধ্যে ১১ লক্ষ ৯৯ হাজার ৩৭১ টাকার রাস্তা মেরামত কাজ দিয়ে আসামিরা পরস্পর একে অপরের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি ২৭ লক্ষ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাত করেন।

এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন বরিশাল জেলা কার্যালয়ের সাবেক কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের বর্তমান উপ-পরিচালক আব্দুল বাছেদ বাদী হয়ে ২০০০ সালের ১১ অক্টোবর পেনাল কোড ৪৬৭/৪২০/৪০৯/১০৯/ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করেন।পরবর্তী প্রায় ১১ বছর পরে ২০১১ সালের ১৯ জুুলাই দুর্নীতি দমন কমিশন সমন্বিত বরিশাল জেলা কার্র্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাছেদ ও সহকারী পরিচালক এমএইচ রহমতউল্লাহ আদালতে চার্র্জশীট দাখিল করেন।

মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করা হয়েছে। পেনাল কোড ৪০৯ ও ১০৯ ধারার অপরাধে অভিযুক্ত ৫ আসামির প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।পাশাপাশি ১ নম্বর আসামি সাবেক মেয়র আহসান হাবিব কামাল ও পাঁচ নম্বর আসামি ঠিকাদার মো. জাকির হোসেনকে এক কোটি টাকা করে মোট ২ কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা