সারাদেশ

‘আমি ভাগমু না ভাই, আল্লাহর কসম ভাগমু না’ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, সিলেট : “আমাকে বাঁইধেন না, আমি ভাগমু না ভাই, আল্লহর কসম আমি ভাগমু না।” এমনটাই আকুতি ঝরছিলো সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবরের কণ্ঠ থেকে।

সোমবার (০৯ নভেম্বর) কানাইঘাটের ডনা সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় আদিবাসীদের হাতে আটক হয় এই পুলিশ সদস্য।

এসময় আদিবাসীদের নানা প্রশ্নের জবাব দিতে দেখা যায় আকবরকে। আটকের পর আকবরকে দঁড়ি দিয়ে বাঁধে তারা। এমন অবস্থায় আকবর বলেন, “আমাকে বাঁইধেন না, আমি ভাগমু না ভাই, আল্লহর কসম আমি ভাগমু না। আমি হাঁটতে পারমু না ভাই, আমাকে বাঁইধেন না।”

ভিডিও দেখুন-

অবশেষে গ্রেফতার সেই এসআই আকবর (ভিডিও)

অবশেষে গ্রেফতার সেই এসআই আকবর (ভিডিও)

Posted by Sunnews24x7 on Monday, November 9, 2020

এমন সময় রায়হান হত্যার প্রসঙ্গে স্থানীয়দের প্রশ্নের জবাবে আকবর বলেন, ‌‘আমি মারি নাই ভাই। আমি তাকে হাসপাতালে পাঠিয়েছি।’

উল্লেখ্য, গত ১১ অক্টোবর রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ১০ হাজার টাকার জন্য নির্যাতন করলে সকালে ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। এরপর থেকে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভুঁইয়া লাপাত্তা ছিলেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা