সারাদেশ

জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : বিদেশে পাঠানোর কথা বলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটের দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তরুণীর মা র‌্যাবের কাছে অভিযোগ করলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল কুদ্দুস ওই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, মাসখানেক আগে ওই তরুণীকে সৌদি আরবে নিয়ে যেয়ে ভালো বেতনের চাকরির কথা বলে দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য ও আদম দালাল আবদুল কুদ্দুস। পরিবারের সচ্ছলতা আনতে ওই তরুণী পাসপোর্ট করার জন্য বুধবার বিকেলে খঞ্জনপুর এলাকায় আবদুল কুদ্দুসের সঙ্গে দেখা করলে সে কৌশলে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

এ সময় তরুণীর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আবদুল কুদ্দুস পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তরুণীর মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা