সারাদেশ

১২শ পিস ইয়াবা ও আড়াই কেজি গাঁজা সহ মা ছেলে আটক 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাত ৩টার দিকে ১২শ পিস ইয়াবা ও আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ সাইফুদ্দিন আহমেদ বাদি হয়ে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় তিনজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

থানা সুত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ২নং ওয়ার্ডের রায়পুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী জোহরা বেগম (৪৭) ও ছেলে মনির মাতুব্বর (২৫) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে থানার ওসি মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জোহরা বেগম এর গোয়ালঘরের পাকা চাড়ির তলদেশ থেকে ১২শ পিস ইয়াবা ও আড়াই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মা জোহরা বেগম ও ছেলে মনির মাতুব্বর কে আটক করে থানায় নিয়ে আসেন।

আটককৃত মাদক ব্যবসায়ী মা ও ছেলেকে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ী মনির সাংবাদিকদের জানায়, গত দুইদিন আগে দক্ষিণ কামারগ্রামের মাহফুজ ১২শ পিস ইয়াবা তার কাছে রেখে আসে এবং ঢাকার গাবতলির সোহেলের নিকট থেকে সে উদ্ধারকৃত গাঁজা সংগ্রহ করে।

এ মামলার অপর আসামি পৌরসভার দক্ষিন কামারগ্রামের গঞ্জর শেখ এর ছেলে মাহফুজ শেখ পলাতক রয়েছে।

বোয়ালমারী থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, আটককৃত মা ও ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় গরু চুরিসহ মাদকের ৫টি মামলা রয়েছে। পলাতক আসামী মাহফুজ কে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা