সারাদেশ

ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধ, সিলেট : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল বারেক (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার পালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বারেক ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব কর্মধা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস বলেন, বারেক ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। শারীরিকভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন তিনি। রাতে উপজেলার পালবাড়ি এলাকায় মোটরসাইকেল চালানো অবস্থায় হয়তো অসুস্থ হয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা