সারাদেশ

পটুয়াখালীতে শ্রমিক লীগ নেতার কব্জি কেটে দিলো সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়েল প্যাদার (৩৫) কব্জি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কলাপড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ের পূর্ব রজপাড়া এলাকার হাওলাদার বাড়ির সামনে জুয়েল সন্ত্রাসী হামলার শিকার হন।

দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। এসময় তার ডান হাত ও পাতে কুপিয়েও জখম করা হয়।

গুরুত্বর আহত অবস্থায় জুয়েল প্যাদাকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, জুয়েল প্যাদার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। হাতের কব্জি সন্ত্রাসীরা নিয়ে গেছে কিংবা ঘটনাস্থলে পরে আছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা