সারাদেশ

অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়ে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মীরগঞ্জ হাট জনতা ব্যাংকের সামনে এ মানববন্ধনে বক্তারা বিভিন্ন পণ্যের টোল আদায়ে অনিয়মের বিষয়ে বক্তব্য রাখেন। তারা স্বচ্ছতার জন্য হাটে বিভিন্ন পণ্যের টোল আদায়ে অনিয়ম ঠেকাতে বিভিন্ন মোড়ে সাইন বোর্ড টানানোর দাবি করেন।

বিষয়টি সমাধানের জন্য পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন তাৎক্ষণিকভাবে মানববন্ধনে উপস্থিত হয়ে টোল আদায়ে অনিয়ম নিরসনে আগামী তিন দিনের মধ্যে বিভিন্ন পণ্যের টোল আদায়ের সাইনবোর্ড ঝুলানোর ব্যবস্থা নিবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্থ করেন।

এ সময়ে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, ১নং ওয়ার্ড কাউন্সিলর সামিউল ইসলাম, কাউন্সিলর হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহানুর রহমান আযম, রাবির সাবেক ছাত্রনেতা নওশা মিয়া, ব্যবসায়ী মুকুল চন্দ্র সাহা, জাপা নেতা খায়রুজ্জামান লিটন, পৌর আওয়ামী লীগ নেতা অমলেষ কুমার সরকার, বাবু মিয়া প্রমুখ।

অতিরিক্ত টোল আদায়ে অনিয়মের বিষয়ে জানতে চাইলে হাট ইজারাদার আব্দুল মমিনকে বলেন, টোল আদায়ে কোন অনিয়ম হয়নি। সরকার কর্তৃক নির্ধারিত হারেই টোল আদায় হচ্ছে। আর আগামী বুধবারের আগেই সাইনবোর্ড লাগানো হবে।

সান নিউজ/আরআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা