সারাদেশ

বরগুনা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মিন্নি

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কড়া নিরাপত্তায় বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, বরগুনা জেলা কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারী বন্দীদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। এই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মিন্নিকে বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর পাঁচ পুরুষ বন্দি এখনো বরগুনা জেলা কারাগারে আছেন বলেও জানান তিনি।

গত ৩০ সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জন অভিযুক্তকে ফাঁসির আদেশ দেন আদালত। এছাড়া বেকসুর খালাস প্রদান করা হয় এ মামলার অপর চারজন আসামিকে। রায়ের পর থেকেই বরগুনা জেলা কারাগারের নারী কনডেম সেলে বন্দি ছিলেন মিন্নি।।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা