সারাদেশ

সিলেটে ভয়ংকর রূপে করোনা, একদিনে মৃত তিন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : শীতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সচেতন মহলের শঙ্কিত। তবে তার আগেই ভয়ংকর রূপ ধারণ করেছে এই মহামারি। গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে এ কভিড-১৯ এ আক্রান্ত হয়ে।

সিলেটের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু ঘটেছে। তারা সাবই সিলেট জেলার অধিবাসী। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২শ' ২৯। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১শ' ৬৭, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন। এ বিভাগে বুধবার একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৭ জন। এর মধ্যে সিলেটে ২৩, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ৫ জন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫শ' ৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৫শ' ৫৯, সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ০২, হবিগঞ্জে ১ হাজার ৮শ' ১৩ ও মৌলভীবাজারে ১ হাজার ৭শ' ৮১ জন।

অবশ্য গত ২৪ ঘণ্টায় এই বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৬ জন। এরাও সবাই সিলেট জেলার অধিবাসী। এই ৪৬ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২ হাজার ০৮৭ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৫শ' ৭০, সুনামগঞ্জে ২ হাজার ৩শ' ৪২, হবিগঞ্জে ১ হাজার ৫শ' ১৭ ও মৌলভীবাজারে ১ হাজার ৬শ' ৫৮ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি ৬৪ জন। এর মধ্যে সিলেটে ৫৫, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৫ জন।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা