সারাদেশ

গিলাতলা ইউনিয়নের ৫টি মৌজা সিটি কর্পোরেশনে অর্ন্তভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : আটরা গিলাতলা ইউনিয়ন রক্ষা সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে গিলাতলা ইউনিয়নের ৫টি মৌজা সিটি কর্পোরেশনের অর্ন্তভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ১ ঘন্টা ব্যাপী ৫ কি.মি ব্যাপী খুলনা-যশোর মহাসড়কে শিরামনি থেকে পথের বাজার পর্যন্ত হাজার হাজার নারী, পুরুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ৫টি পয়েন্টে একযোগে মানববন্ধন কর্মসুচি পালন করেন।

এ সময়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি “গ্রাম হবে শহর” তাই শহরের সীমানা বৃদ্ধি না করে গিলাতলা ইউনিয়নের ৫টি মৌজা সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্তির সিদ্ধান্ত প্রত্যাহার দাবী জানান। এছাড়াও গ্রামকে শহরের আদলে তৈরী করে একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করার জোর দাবী জানান।

এ মানববন্ধনে সভাপত্বি করেন নাগরিক কমিটির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। কমিটির সদস্য সচিব আব্দুল সাত্তার মোল্লার পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা সম রেজোয়ান আলী, আব্দুল কুদ্দুস, শেখ আসলাম হোসেন, মো. জামিল হোসেন, কাজী আজাদুর রহমান হিরোক, ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, মোল্যা সোহরাব হোসেন, মাহমুদ হাসান, মো. হুমায়ুন কবির, বখতিয়ার পারভেজ, আম্বিয়া বেগম, মো. আব্দুল গফ্ফার, বাবুল আকতার, রিয়াজ উদ্দীন, পায়রা বেগম, শেখ শাহিন রহমান, শেখ বুর রহমান, আব্দুল মালেক, সৈয়দ জসিম উদ্দীন, আবু সাইদ, মোক্তার হোসেন, পলাশ হোসেন, কামরুল ইসলাম, রিপন খান, জামাল হোসেন, মো. খালেক, মনিরুজ্জামান বাবুল, মুন্সি মিজান, মাষ্টার আলম সরদার, আনোয়ার হোসেন, রুমা পারভিন, খান জাফর, দুলাল চন্দ্র সরকার , সালাম গাজী, মনির আকুঞ্জ, তবিবর রহমান, বাবুল রেজা, রোসন আলী, আব্দুল জলিল, বিল্লাল হোসেন, কমল পাল, জোসেফ সিকদার প্রমুখ।

সান নিউড/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা