সারাদেশ

খেলাধুলা মানুষের মন থেকে অপরাধ প্রবণতা কমায় : বরিশাল পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেছেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যাবশ্যকীয়। ক্রীড়াচর্চা মানুষকে দৈনন্দিন কাজকর্মে শক্তি ও সাহস জোগায়। আমাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করে। সে কারনেই প্রতিবারের ন্যায় এবারও আমরা ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করেছি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় বরিশাল পুলিশ লাইন্সে বরিশাল রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের মনের অপরাধ প্রবণতা কমায়। সে কারনে আমাদের সবাইকে খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠতে হবে।

আমরা নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে টুর্নামেন্ট শেষ করবো। কারো আচরনে কেউ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক, শাহজাহান হোসেন, ফরহাদ সরদার, সহকারী পুলিশ সুপার উজিরপুর সার্কেল আবু জাফর মোঃ রহমাতুল্লাহ প্রমুখ।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা