সারাদেশ

রায়হান হত্যাকারীদের গ্রেপ্তারই প্রধান টার্গেট : নিশারুল আরিফ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : রায়হান হত্যাকরীদের গ্রেপ্তারের অ্যাসাইনমেন্ট নিয়েই সিলেটে এসেছেন নিশারুল আরিফ। বুধবার (২৮ অক্টোবর) রাতে সাড়ে ৮টার দিকে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

সিলেটের অভিশপ্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর হাসপাতালে মৃত্যুবরণকারী আখালিয়া-নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হানের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়েছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এ নবনিযুক্ত কমিশনার।

তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন রায়হান হত্যাকান্ডের ঘটনায় যেহেতু পুলিশ অভিযুক্ত, এ কারণে আমি লজ্জিত। তবে এখন আমাদের টার্গেট মূল অপরাধিদের গ্রেপ্তার করা। তাদের বিচারের মুখোমুখী করতেই হবে। এ ব্যাপারে সরকারেরও কঠোর নির্দেশনা রয়েছে। এ অ্যাসাইমেন্ট নিয়েই আমি সিলেট এসেছি।

রায়হানের পরিবারের সদস্যদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমি দেখা করেছি। তাদের সান্তনাও দিয়েছি। তাদের চাওয়া, মূল আসামীকে গ্রেপ্তার। আইন-শৃঙ্খলা বাহিনী সব বিভাগই এ ব্যাপারে অত্যন্ত সচেষ্ট। জড়িত সবাইকেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এ ব্যাপারে তিনি সিলেটের সচেতন নাগরিকদের সাহায্য চেয়েছেন।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা