সারাদেশ

২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন  প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। আগামী ২০২৫ সালের মধ্যে এ সেতু নির্মাণের কাজ শেষ হবে এতে ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা।

ইতিমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। রেলমন্ত্রী বুধবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দেশ জাপানের জাইকার সহযোগিতায় এ রেল সেতু নির্মাণ হবে। বর্তমানে সেতু দিয়ে ২০ কিলোমিটার বেগে রেল চলাচল করলেও ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ ১০০ কিলোমিটার গতিতে রেল চলাচল করতে পারবে। এ ছাড়া জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল রেললাইনের প্রকল্প হাতে নেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রেল সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান, পিডি কামারুল আহসাহ প্রমুখ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা