সারাদেশ

বিদেশি বাণিজ্যিক জাহাজে পরিপূর্ণ মোংলা বন্দর

নিজস্ব প্রতিনিধি, মোংলা :

অতীতের সকল রেডর্ক ভেঙ্গে বিদেশি বাণিজ্যিক জাহাজে পরিপূর্ণতা পেয়েছে মোংলা বন্দর জেটি। রোববার (২৫ অক্টোবর) রাতে এক সঙ্গে ৫টি জাহাজ জেটিতে সারিবদ্ধভাবে ভিড়েছে। চলছে একই সঙ্গে সকল জাহাজ হতে পণ্য খালাসের কাজ। এর ফলে পুরো জেটি জুড়ে ব্যাপক কর্মচাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে।

এখন বন্দর জেটিতে রয়েছে লাইব্রেরিয়া পতাকাবাহী মেশিনারী পণ্য বোঝাই এম,ভি ডেইসী, সিঙ্গাপুর পতাকাবাহী কন্টেইনার জাহাজ এম,ভি কোটারিয়া ও কোটাহরম্যাট, পানামা পতাকাবাহী মেশিনারী পণ্য বোঝাই হনর পেসক্যার্ডস এবং মালয়েশিয়া পতাকাবাহী গাড়ীর জাহাজ এম,ভি স্টার।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, বর্তমান সরকার ও বন্দর কর্তৃপক্ষের নানামুখী যুগান্তকারী পদক্ষেপের ফলে মোংলা বন্দর ক্রমশই উন্নতির দিকে ধাবিত হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় জেটি সম্মুখভাগ ও বন্দর চ্যানেলের নাব্যতা বৃদ্ধিসহ বন্দরের সক্ষমতা বাড়ায় একই সঙ্গে ৫টি জাহাজ জেটিতে মালামাল খালাসের জন্য বার্থিং করা সম্ভব হয়েছে। এর ফলে বন্দর প্রতিষ্ঠার ইতিহাসে এই প্রথম বন্দরের সকল জেটি বিদেশী জাহাজে পরিপূর্ণ হয়েছে। রবিবার বন্দর জেটিতে ৫টিসহ পশুর চ্যানেল ও আউটারবারে মোট ১১টি জাহাজের অবস্থান রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা