সারাদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার লালমোহনের সজীব ওয়াজেদ ডিজিটাল পার্কের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। রোববার বিকালে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনালে পৌরসভা একাদশের সাথে গজারিয়া খেলোয়াড় কল্যাণ সংস্থা প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হলে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে পৌরসভা চ্যাম্পিয়ন হয়।

গত ২ অক্টোবর লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এতে লালমোহন ও চরফ্যাশনের ৮টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু খেলাধুলার প্রতি উৎসাহিত ছিলেন। ক্রীড়াপ্রেমি বলেই সব খেলার প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্বলতা ছিল। ফুটবলের প্রতি জাতির জনকের দুর্বলতা একটু বেশি ছিলো। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলাধুলার উন্নয়নে রাখছেন বিশেষ অবদান। রোববার লালমোহন সজিব পুরস্কার বিতরণকালে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

তিনি বলেন, খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। শুধু তাই নয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে সকল অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকা যায়। তাই খেলাধুলার বিকল্প নেই। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম নবীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা