সারাদেশ

সিলেটে রায়হান হত্যাকান্ড : আবারও রিমান্ডে কনস্টেবল টিটু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে রায়হান হত্যাকান্ডের ঘটনায় পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আবারও ৩ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। এর আগে তার ৫ দিনের রিমান্ড শেষ হয়।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। এসময় তদন্তকারী কর্মকর্তা মহিদুল ইসলাম টিটুকে আরো ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২০ অক্টোবর পুলিশ লাইন্স থেকে টিটুকে গ্রেপ্তারের পর ৫ দিনের রিমান্ডে নেয় পিবিআই।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য অমানবিক নির্যাতন করা হয় নগরীর নেহারিপাড়া এলাকার রায়হানকে (৩৩)। ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় সিলেটের কোতোয়ালি থানায় অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশ হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা