খুলনা কলেজ শিক্ষক খুন
সারাদেশ

খুলনায় কলেজ শিক্ষক খুন

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) খুলনা অঞ্চলের উপ-পরিচালক নীভা রানী পাঠকের স্বামী অরুন কুমার রায়কে (৭২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অরুন কুমার বেসরকারি কলেজের শিক্ষক ছিলেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে হত্যার বিষয়টি জানাজানি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নড়াইল সদর উপজেলার বেনাহাটি গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রামবাসী তার পরিবার সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুন সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে একা বসবাস করতেন। তার এক ছেলে প্রকৌশলী এবং এক মেয়ে চিকিৎসক। চাকরির সুবাদে স্ত্রী ও ছেলে-মেয়ে জেলার বাইরে অবস্থান করতেন। তারা মাঝেমধ্যে ছুটিতে বাড়ি আসতেন। শুক্রবার সারাদিন অরুনের কোনো সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যায় নীভা রানী পাঠক ও তার ছেলে ইন্দ্রজিৎ রায় বাড়িতে আসেন। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় এক জানালা দিয়ে চেয়ারের ওপর গলা কাটা অবস্থায় অরুনের মরদেহ দেখতে পান।

পরে সন্ধ্যা ৭টার দিকে নড়াইল কোতোয়ালি থানায় বিষয়টি জানান স্থানীয়রা। রাত আনুমানিক ৮টার দিকে পুলিশ এসে বন্ধ ঘরের দরজা ভেঙে ঘরের মেঝে থেকে অরুনের গলা কাটা মরদেহ উদ্ধার করে।

নড়াইল সদর সার্কেলের এএসপি শেখ ইমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই মুহূর্তে হত্যাকাণ্ডের ব্যাপারে কিছু বলতে পারছি না। তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা