সারাদেশ

নলডাঙ্গা ইউএনও’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে নলডাঙ্গা উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পূজা মন্ডপ পরিদর্শন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মামুন। এসময় তার সঙ্গে ছিলেন- নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সিতাংশু ভট্টাচার্য্য উদয়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার মাস্টার, নলডাঙ্গা উপজেলা হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের সহ-সভাপতি বাসুদেব ঘোষ, হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বৃন্দাবন দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ষষ্ঠী পুজার মধ্য দিয়ে সামাজিক দুরত্ব মেনে নলডাঙ্গা উপজেলা ৪৯টি পূঁজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতি বছর ব্যাপক পরিসরে আয়োজন থাকলেও করোনার প্রভাবে এবার আয়োজন অনেকেটাই সীমিত তবুও আনন্দের কমতি নেই হিন্দু ধর্মালম্বীদের মাঝে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সপ্তমীর দিনে করোনার মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। প্রতিদিন সন্ধ্যায় আরতির পর পূঁজা মন্ডপগুলো বন্ধ থাকবে। এ বিষয়ে নলডাঙ্গা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সিতাংশু ভট্টাচার্য্য উদয় বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে কোনরুপ বাঁধা বিপত্তি ছাড়াই শারদী দুর্গোৎসব পালন হচ্ছে ।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, পূঁজা মন্ডপ গুলোতে মাস্ক ব্যবহার, শোভাযাত্রা না করা, সাবান দিয়ে হাত ধোয়া ও স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে।পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর আছে।

সান নিউজ/এআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা