সারাদেশ

সপ্তাহজুড়ে করোনায় মৃত্যুহীন সিলেট, জনমনে স্বস্তি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে টানা এক সপ্তাহে মহামারি করোনা বা কভিড-১৯ এ আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ খবরে স্বস্তি নেমেছে সিলেটজুড়ে। অবশ্য এ বিভাগে গত ২৪ ঘন্টায় ৪২ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৩ জন। সুনামগঞ্জে কোন রোগী শনাক্ত হয়নি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩শ’ ৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৩শ’ ৯৮, সুনামগঞ্জে ২ হাজার ৩শ’ ৮৪, হবিগঞ্জে ১ হাজার ৮শ’ ও মৌলভীবাজারে ১ হাজার ৭শ’ ৭১ জন।

একই সময়ে এ বিভাগে সর্বনাশা এ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭২ জন। এর মধ্যে সিলেটে ৫২ ও সুনামগঞ্জে ২০ জন। মৌলভীবাজার ও হবিগঞ্জে সুস্থতার কোন খবর পাওয়া যায়নি।

সুস্থ হওয়া এই ৭২ জনসহ সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১১ হাজার ৮শ’ ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৩শ’ ৬৫, সুনামগঞ্জে ২ হাজার ৩শ’ ২৪, হবিগঞ্জে ১ হাজার ৫শ’ ০৯ ও মৌলভীবাজারে ১ হাজার ৬শ’ ৪৬ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে শুক্রবার পর্যন্ত ভর্তি রয়েছেন ৬৪ জন। এরমধ্যে সিলেটে ৫৫, সুনামগঞ্জে ও হবিগঞ্জে ২ জন করে ৪ জন ও মৌলভীবাজারে ৫ জন।

এ বিভাগে মোট মৃতের সংখ্যা আগের অবস্থানেই আছে, ২২৫ জন। এরমধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১শ’ ৬৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন। সিলেট অঞ্চলের স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা