পদ্মায় নৌকাডুবে ২ শ্রমিক নিখোঁজ
সারাদেশ

পদ্মায় নৌকাডুবে ২ শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, পাবনা :

পাবনা সদর উপজেলার মাঝপদ্মায় নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরতাঁরাপুর ইউনিয়নের বাহিরচর গোরস্থানসংলগ্ন মাঝপদ্মায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন- সদর উপজেলার সাদুল্লাপুর গ্রামের শুকুর হোসেন (৪৫) ও তোফাজ্জল হোসেন (৫০)।

চরতাঁরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল জানান, উপজেলার চরতাঁরাপুর থেকে ৫০ শ্রমিক পদ্মা পাড়ি দিয়ে বাহিরচরে কাজ করতে গিয়েছিলেন। কাজ শেষে তারা নৌকাযোগে সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা দেন। নৌকাটি সদর উপজেলার কোলচুরিতে যাচ্ছিল। পথে বাহিরচর গোরস্থানসংলগ্ন মাঝপদ্মায় এসে নৌকাটি হঠাৎ ডুবে যায়। সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও শুকুর ও তোফাজ্জল নামের দুই শ্রমিক নিখোঁজ হন।

পাবনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, পাবনায় ডুবুরি নেই। ডুবুরির জন্য রাজশাহীতে খবর দেয়া হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ঝালকাঠিতে সাধারণ পৌরবাসীর মানব বন্ধন

ঝালকাঠি পৌরসভায় নাগরিক সনদপত্র ও চেয়ারম্যান সার্টিফিকেট নিতে গিয়ে সাধারণ মানু...

মুন্সীগঞ্জ পৌরসভার গতি ফিরবে সড়ক উন্নয়নে 

মুন্সীগঞ্জ পৌরসভার সড়কে পাশে পল্লী বিদ্যুতের প্রায় ৪০টি বৈদ্যুতিক খুঁটি নিরাপ...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধক ক্ষেপণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা